মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞাত পরিচয়ধারী(৫৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ। শনিবার(১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পলাশগড় গ্রামের সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদের বাড়ীর উত্তরদিকে একটি পুকুরের পার্শ্ব থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানী ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পলাশগড় গ্রামের সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদের বাড়ীর দক্ষিণে ঐ বৃদ্ধের মৃত দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন।
পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রেকিং নিউজ
- কালকিনিতে জালিয়াতি করে সম্পত্তি আত্মসাৎ, ক্রয়কৃত জমিতে চাঁদা দাবি করায় সংবাদ সম্মেলন
- ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার: সমাজকল্যাণমন্ত্রী
- ভারতের সঙ্গে সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির




