র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজি এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ০১.৪০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মোবারক কাটি এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মেহেদী হাসান সাকিব(১৯), থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোরকে আটক করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে উক্ত এলাকায় অবস্থিত আসামীর নিজের দোতলা বাড়ীর ছাদের কোনায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় (ক) বিদেশী পিস্তল-০১টি, (খ) ০৪ রাউন্ড গুলি ভর্তি ১টি ম্যাগাজিন ও (গ) দেশীয় তৈরি ওয়ানশুটারগান ০১টি উদ্ধারপূর্বক জব্দ করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করার কাজ প্রক্রিয়াধীন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version