লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা হয় । উপজেলা নির্বহিী অফিসার শাহরিয়ার নজিরের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্র শীল, জেলা পরিষদের সাবেক সদস্য সেতেরা হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা জামে মসজিদের ইমাম আব্দুন নুর, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম প্রমূখ। সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দেলওয়ারা বুলবুল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, সংরক্ষিত পৌর কাউন্সিলর সাহেবা সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সামাজিক সম্প্রীতি অক্ষন্ন রাখতে সভায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার সিদ্ধান্ত নেয়া হয়।
ব্রেকিং নিউজ-
- শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রফেসর সায়মা বেগম
- নেত্রকোনায় ১৮টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জানুন কে কোথায়
- জামালপুরে জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক
- অবশেষে জামালপুরে নদের জায়গা দখলমুক্ত, সেতু নির্মাণে ফিরছে গতি
- দুর্গাপুরে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ
- ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন; যে যে প্রতিশ্রুতি দিলেন মঈদ বাবুল-তোজাম পরিষদ
- রাজধানী ঢাকাসহ দেশের আরও ১৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- থানায় সেবা নিতে এসে বাইরে গাছতলায় অপেক্ষা আনোয়ারায় ভোগান্তির চিত্র
