মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটে সরকার বিরোধী নাশকতায় পরিকল্পনার মামলার ৩ শিবির কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ।সোমবার গভীর রাতে সদর উপজেলার হানাইল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হানাইল এলাকার কাজী আব্দুল হান্নানের ছেলে ইলিয়াস শওকত, একই এলাকার মৃত আব্দুল মুমিনের ছেলে জাবেদ আলী ও জাইদুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন। পুলিশ সুত্রে জানা যায়,গত বছরের ২৪ ই ডিসেম্বর সকালে ককটেল, লাঠি সহ শহরে নাশকতার উদ্যেশে বামনপুর শগুনা চার মাথায় এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়েত ও শিবির কর্মীরা। এসময় পুলিশ গিয়ে ৬ টি ককটেল সহ ১২ জনকে গ্রেফতার করে ও অনন্য জামায়েত ও শিবিরের নেতা কর্মীরা পালিয়ে যায়।  ঐ মামলায় গ্রেফতার কৃত ৩ আসামী পলাতক আসামীকে গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  গ্রেফতার করে। এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুল ইসলাম।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version