তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের জাবেদা এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত সাইফুল ওই এলাকার কুটি মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার এসআই নাজমুল হাসান।
তিনি সাইফুলের পরিবারের বরাত দিয়ে জানান, ঘরে বিকাল থেকে লাইটের হোল্ডার ঝুলছিল। সন্ধ্যার দিকে সাইফুল অসাবধানতায় লাইটের হোল্ডারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়।
তিনি আরও জানান, সাইফুলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version