তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ৩ কেজি গাঁজাসহ বিমল বোনার্জি (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে
গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামিকে আটক করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালেক জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাতে কুলাউড়ার গাজীপুর চা বাগানের ফ্যাক্টরির গেইটের সামনে থেকে আসামিকে আটক করা হয়। আসামিকে তল্লাশি করে তার সাথে থাকা একটি লাল রঙের ব্যাগ থেকে ৩টি আলাদা পলিথিনে মোড়ানো মোট ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত আসামি বিমল বোনার্জি জুড়ী থানাধীন রাজকী চা বাগানের মৃত অর্জুন বোনার্জির ছেলে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version