হলি সিয়াম শ্রাবণ,  গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :দৈনিক গণমুক্তি পত্রিকার ৫০ বছরপূর্তি উপলক্ষে সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নুরুল ইসলামের সভাপতিত্বে ও গণমুক্তি পত্রিকার ময়মনসিংহ উত্তর জেলা প্রতিনিধি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সিনিয়র সাংবাদিক আজম জহিরুল ইসলাম, গণমুক্তির গৌরীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম নিকেল।

এতে উপস্থিত ছিলেন গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম আল রাজ, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, অপূর্ব শিল্পী গোষ্ঠীর পরিচালক আব্দুল হান্নান জনি, সাংবাদিক হুমায়ূন কবির, ফারুক আহাম্মদ, আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম রাকিব, শাহজাহান কবির, তোফাজ্জল হোসেন, আব্দুর রউফ দুদু, হলি সিয়াম শ্রাবণ প্রমুখ।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version