মোঃ বাবুল হোসেন,  জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২৯ জানুয়ারি,

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালপাড়া বাজার এলাকায় গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক-উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৩৮)। স্থানীয়রা জানান, বিকেলে ওই শ্রমিক শালপাড়া বাজারে একটি ইউক্যালিপ্টাস গাছের ডাল কাটার সময় অসাবধানতায় গাছ থেকে পড়ে গুরত্বর আহত হয়। এসময় স্থানীয়রা ছুঁটে এসে তাঁকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version