সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে নদীর তলদেশ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারের ঘটনায় কামাল হোসেন নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার চতুর্ভুজ গ্রাম তীরবর্তী কেন্দুয়া নদী থেকে বস্তাভর্তি ওই বিদেশি মদের চালান উদ্ধার করা হয়। গ্রেফতার কামাল, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের চতুর্ভুজ গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে উপজেলা কামার কান্দি গ্রামের কামাল হোসেনের হাতে থাকা ব্যাগ থেকে প্রথমে এক বোতল বিদেশি মদ উদ্ধার করে। এর পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রামে তার বসতবাড়ির পেছনে রশি দিয়ে বাঁধা অবস্থায় তিনটি বস্তাভর্তি ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ সময় বসতবাড়িতে মদ কেনাবেচায় থাকা অপর তিন মাদক কারবারি পালিয়ে গেলেও পুলিশ কামালকে গ্রেফতার করে।

বুধবার রাতে কামালকে গ্রেফতার ও অপর তিন মাদক কারবারিকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা করা হয়।

বৃহস্পতিবার বেলা ৩টায় তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, উপজেলার চতুর্ভুজ গ্রামের এক বসতবাড়িতে বিদেশি মদ কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ অভিযানে নামে।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version