স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর ডিবি পুলিশের অভিযানে যশোর জেলার চৌগাছা থেকে ৫৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শাকিল মিয়া(২২)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শাকিল মিয়া উক্ত থানার মাশিলা পশ্চিমপাড়ার শরিফুল ইসলামের ছেলে।

ঘটনার বিবরণ অনুযায়ী গতকাল আনুমানিক পোনে বারটায় ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান, সংগীয় এএসআই মোঃ আজাহারুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম যশোর চৌগাছা থানার মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মাঠে হতে মাদক ব্যবসায়ী শাকিল মিয়াকে ৫৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন।উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ১ লক্ষ ৭১ হাজার টাকা।

এ সংক্রান্তে বিষয়ে এএসআই মোঃ আজাহারুল ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version