মোঃ আতাউর রহমান, লালপুর( নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার চকনাজিরপুর ছোট বটতলায় মাটি বোঝাই ট্রাক্টর চাকায় পিষ্ট হয়ে রাহি (৫) নামের এক শিশুর মৃত হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার চকনাজিরপুর-রায়পুর সড়কের চকনাজিরপুর গ্রামের ছোট বটতলা মোড়ে এই ঘটনা ঘটে। মৃত রাহি চকনাজিপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাহি কয়েকজন শিশু সঙ্গে বাড়ী পার্শ্বে ছোট সাইকেল নিয়ে খেলছিল এসময় রায়পুর থেকে আসা মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

এবিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, এবিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version