শুভ তংচংগ্যা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে গরীব,অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বান্দরবান পৌর আওয়ামী লীগ।

রবিবার (২২ জানুয়ারী) সকালে বান্দরবান পৌর আওয়ামী লীগের আয়োজনে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আগামীতে বিএনপি নামের কোন সংগঠন দেশ পরিচালনা করার সুযোগ পাবেনা, তারা দেশকে লুটেপুটে খাবে আবার লন্ডন থেকে দেশ চালায়। এতিম ও দেশের মানুষের টাকা তারা লুটপাট করে খায়। দেশের মানুষকে বিদ্যুৎ না দিয়ে শুধু পিলার বসিয়ে রেখেছিল তারা। যেখানে আগে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার বিদ্যুৎ ছিল আজকে আওয়ামী লীগ সরকার সেখানে প্রতিটা ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়ে দেশে ২৫ হাজার মেগাওয়ার্ট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতির হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ বলেন, বান্দরবানের জনসাধারণের উন্নয়নে কাজ করে যাচ্ছে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সরকারের আমলে সাধারণ জনগণ নানা ধরণের সেবা পাচ্ছে আর এই তীব্র শীতে যাতে সাধারণ মানুষ শীত থেকে কিছুটা হলেও স্বস্থি পায় তাই এই আয়োজন করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version