দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রুহুল আমিন, ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতি৩) শীর্ষক প্রকল্পের আওতায় “এলসিএস সদস্যদের জীবিকা এবং আয়বৃদ্ধিমূলক কার্যক্রম (ক্ষুদ্র ব্যবসা) উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” প্রথম গ্রুপে ১৯ জন এলসিএস নারী-পুরুষ সদস্য সহ বিভিন্ন সংখ্যায় তিনটি গ্রুপে মোট ৬৬ জনের মাঝে ৩ দিন করে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

সোমবার (২৩-জানুয়ারি) সকালে উপজেলা লাইভলিহুড অফিসার মোঃ মেহেদী ফাহ্দ বিন আজাদ (সবুজ) এলজিইডি এঁর সভাপতিত্বে ডিমলা উপজেলা শাখা ইএসডিও এর প্রশিক্ষণ হলরুমে নীলফামারী জেলা লাইভলিহুড অফিসার মোঃ দেলোয়ার হোসেন তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

এলসিএস সদস্যদের জীবন মান উন্নয়নে হাঁস-মুরগি, কবুতর, গরু-ছাগল, শাক সবজি, ধান চাষ, আরও অন্যান্য আয় বর্ধক কাজকর্ম, সঞ্চয়, নারী-পুরুষের ক্ষমতায়ন, সংসারে স্বামী-স্ত্রী মিলে পরামর্শ করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন রিসোর্স পারসন ইএসডিও এলজিইডি প্রভাতী৩ প্রকল্প এর প্রশিক্ষক রংপুর বিভাগের সহকারী প্রশিক্ষক মোছাঃ গোলাপী খাতুন ও ডিমলা উপজেলা প্রশিক্ষক সায়লা সাবরিন (ভারতী)।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version