বৃহস্পতিবার, অক্টোবর ১৫

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত অভিজিৎ সিকদার (১৩) বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাপিড এন্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়।

রবিবার (২২ জানুয়ারি) বিকাল ৫টার সময় করোনা আক্রান্ত যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। আক্রান্ত অভিজিৎ সিকদার বাগেরহাট জেলার শ্রীরামপুরের বাসিন্দা জয়দেব সিকদারের ছেলে।

ইমিগ্রেশন সুত্রে, আক্রান্ত অভিজিৎ সিকদার গত ১৫ দিন আগে (৬ই জানুয়ারি) বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের কলকাতায় গিয়েছিলো টুরিস্ট ভিসায়। আজ বিকালে ভারত ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার পর বেনাপোল ইমিগ্রেশনে আসলে তার শারীরিক অবস্থা সন্দেহভাজন লাগলে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয় এবং করোনা সংক্রমন ধরা পড়ে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী এবং বেনাপোল ইমিগ্রেশন কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা হাসানুজ্জামান জানান, আজ বিকালে অভিজিৎ সিকদার নামে একজন পাসপোর্ট যাত্রীর করোনা পজেটিভ শনাক্ত হয়। পরে তাকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সাথে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। ইমিগ্রেশনে বাড়তি সতর্কতার জন্য মোট ২ জন পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা পজেটিভ পাওয় গেছে।

এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ মোঃআবুল কালাম আযাদও ভারত থেকে আসা ওই পাসপোর্ট যাত্রীর করোনার পজেটিভের বিষয়টি নিশিত করেছেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version