চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় নাইম(৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে দক্ষিণ আইচা থানার নজরুলনগর ইউনিয়নের চর নোলুয়া গ্রামে এদূর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী নাইম ১৮ নং চর নোলুয়া কো-ইড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র ও ওই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশু নাইম বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হন। স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির বেটারী চালিত অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। এতে শিশু নাইম গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুত আহত অবস্থায় তাকে দক্ষিণ আইচা গনস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানান।

দক্ষিণ আইচা থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরাদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version