মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
গ্রামীণ ব্যাংক জয়পুরহাট এরিয়া অফিসের অধীনে বিভিন্ন শাখায় সংগ্রামী ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের সংগ্রামী ভিক্ষুকদের মাঝে বিনামূলে শীতের কম্বল বিতরণ কর্মসূচীর অংশ হিসাবে চলতি জানুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী, বাগজানা, ও সদর উপজেলার জাহানপুর ও পুরানাপৈল শাখায় সংগ্রামী ভিক্ষুকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব সংগ্রামী ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে শীতের কম্বল বিতরণ করেন গ্রামীণ ব্যাংক নওগাঁ জোনের জোনাল ম্যানেজার মোঃ আবুল বাসার।
এসময় আরো উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক জয়পুরহাট এরিয়া ম্যানেজার মোঃ গোলাম জাকারিয়া, গ্রামীণ ব্যাংক ধরঞ্জী শাখার ম্যানেজার আব্দুল বাসেদ, বাগজানা শাখার ম্যানেজার মোঃ আহসানুল ইসলাম, জাহানপুর শাখার ম্যানেজার সবুজ মিয়া ও পুরানাপৈল শাখার ম্যানেজার মোঃ রেজা প্রমুখ।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনার পূর্বধলায় ৪৭৫০ পিস ইয়াবাসহ ধরা খেল মামা-ভাগ্নে
- দুর্গাপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ফেন্সিডিল জব্দ
- দুই যুগের শেষে আশার আলো- রামনাথপুর স্থলবন্দর: সম্ভাবনা, প্রস্তুতি ও সিদ্ধান্তের অপেক্ষা
- জামালপুরে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা প্রতিষ্ঠাতা গ্রেপ্তার
- প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, অবশেষে র্যাবের জালে মূল অভিযুক্ত
- নেত্রকোনায় বার্ন সারভাইভারদের মানসিক স্বাস্থ্য বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- নিয়ম কেবল কাগজেই, কলমাকান্দায় ইচ্ছেমতো চলছেন মাদ্রাসার শিক্ষকরা
- যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ জামালপুরে, দাফন আজ



