রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার শীতার্ত দুস্থ মানুষের মাঝে প্রশিকার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্টপোষকতায় দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসূচির আওতায় মঙ্গলবার (১০ জানুয়ারী) সকালে কালিরবাজারস্থ প্রশিকা ফুলছড়ি উন্নয়ন এলাকা কার্যালয়ে উপজেলার শীতার্ত ২শ’ টি পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান অতিথি ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান।

প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশেষ অতিথি ছিলেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী এবং প্রশিকার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রান ও পুনবার্সন কর্মসূচির উপপরিচালক ও বিভাগ প্রধান নুরুল ইসলাম রেনু, গাইবান্ধার এলাকা ব্যবস্থাপক রিপন খান, ফুলছড়ি উন্নয়ন এলাকা ব্যবস্থাপক শামসুল আলম, শাখা ব্যবস্থাপক আলতাফ হোসেন, মোশারফ হোসেন, সুরেশ চন্দ্র রায় প্রমুখ।

প্রশিকার কর্মকর্তারা জানান, প্রশিকা ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের দরিদ্র জনগণের ভাগ্যোন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এবছর গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার ৮০০টি কম্বল বিতরণ করা হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version