তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দুই জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করা হয়। গ্ৰেফতারকৃতরা হলেন ১। সুখদেব খোকা এবং ২। মোঃ মোরছালিন নামে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি।

গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) রাতে এএসআই মুক্তার মিয়াসহ শ্রীমঙ্গল থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ভাড়াউড়া চা বাগান থেকে আসামিদের গ্রেপ্তার করে। আসামিদ্বয় শ্রীমঙ্গল থানার ২০১৭ সালের একটি মামলায় ১ বছর ১ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশপ্রাপ্ত।

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল থানা পুলিশের ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটক হবার বিষয় নিশ্চিত করে বলেন, আসামিদের আজ শনিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version