মঙ্গলবার, অক্টোবর ৬

স্বীকৃতি বিশ্বাস, যশোর: ২০১৪ সালের ৫ জানুয়ারি বাংলাদেশে সংগঠিত হয় ৯ম জাতীয় সংসদ নির্বাচন।নির্বাচনের কয়েক ঘন্টা পরে যশোর জেলার অভয়নগর উপজেলার মালোপাড়ায় স্বাধীনতা বিরোধী চক্রের হাতে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ন্যায় সহিংসতার ঘটনা ঘটায়।
৮/১০টি বাড়ি পুড়িয়ে দেয়ার পাশাপাশি তারা শতাধিক বাড়ি ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। হামলার সময় প্রাণ নিয়ে প্রায় ৭শত নারী-পুরুষ-শিশু গ্রাম ছেড়ে ভৈরব নদ পার হয়ে পাশের দেয়াপাড়া গ্রামে আশ্রয় নেয়।আজ সংহিতার নবম বর্ষ।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী অভয়নগর শাখা দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার( ৫ জানুয়ারি) দুপুরে মালোপাড়ার মন্দির প্রাঙ্গণে এক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে।

আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উদীচী অভয়নগর শাখার সভাপতি সুনীল কুমার দাস। বক্তব্য রাখেন,বিভার চেয়ারম্যান ও উদীচীর অভয়নগর শাখার সা: সম্পাদক অধ্যাপক সুকুমার ঘোষ, প্রভাষক মফিজ উদ্দীন, চেয়ারম্যান ১ নং প্রেমবাগ ইউনিয়ন,বাংলাদেশ পূজা উদযাপন কমিটির প্রেমবাগ ইউপি শাখার সহ সম্পাদক শেখর বর্মণ, সদস্য বিশ্বজিৎ সরকার, উজ্জ্বল সরকার,বাঁধন দাস,বিপ্র বর্মণ,ডা.উৎপল বর্মণ, অমেলা সরকার,সাধনা সরকার, জয়ন্তী বিশ্বাসসহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

পরে নির্যাতিত মানুষের সহমর্মিতায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সমবেদনা জানান এবং তাদের সার্বিক সহযোগিতা ও পাশে থাকার প্রতিশ্রুতি দেন ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version