মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধি

বিএনপি দলীয় সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া বগুড়া- ৪ ও বগুড়া-৬  আসনে ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে,মনোনয়ন পত্র জমা দেওয়া উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন, বগুড়া-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর, জাসদের ইমদাদুল হক ইমদাদ, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা সরকার বাদল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান আকন্দ, হিরো আলম, বাংলাদেশ খেলাফতে আন্দোলনের নজরুল ইসলাম ও জাকের পার্টির ফয়সাল বিন শফিক,এদিকে বগুড়া-৪ আসনে ১৪ দলীয় জোট মনোনীত জেলা জাসদের সভাপতি একে এম রেজাউল করিম তানসেন ও নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান সিদ্দিকী জুয়েল মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে,জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ৮ জানুয়ারি যাচাই-বাছাই এবং ১৫ জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন, ১ ফেব্রুয়ারি এ দুটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version