রবিবার, অক্টোবর ১৮

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সাদুল্লাপুরে কাঠাল গাছ থেকে পড়ে শফিউল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বেপারী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শফিউল ইসলাম ওই এলাকার মৃত্যু মেছের উদ্দিনের ২য় পুত্র ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের (১নং ওয়ার্ড) সদস্য মো.এনামুল হক।

 

তিনি জানান, ছাগলকে খাওয়ানোর জন্য কাঠালের পাতা পাড়াতে গাছে ওঠেন শফিউল ইসলাম। এ সময় গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন শফিউল। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্বার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউলের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ প্রেরণ করেন, পরে রংপুর মেডিকেলে নেয়ারপথে পীরগঞ্জ নামক স্থানে পথিমধ্যে তার মৃত হয়।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version