তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা ও কুলাউড়ায় ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ‘কালিন্দি রেলস্টেশন নির্মাণ’ কোম্পানীর বাস্তবায়নাধীন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শণ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জাইশাওয়াল।

গতকাল বুধবার তিনি বড়লেখা উপজেলার শাহবাজপুর রেলস্টেশন ও মুড়াউল রেলস্টেশন এলাকায় চলমান নির্মাণ কাজ সরেজমিনে ঘুরে পরিদর্শন করেন।

এছাড়াও তিনি শাহবাজপুরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রেলপথ নির্মাণ কাজ পরিদর্শণ করেন। সন্ধ্যায় কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় ব্রিজ নির্মাণের কাজের অগ্রগতি তদারকি পরিলক্ষিত করেন। এসময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ১ম সেক্রেটারী মিসেস, এস সোনালী শাহী, রেলনির্মাণ কোম্পানীর প্রকল্প পরিচালক, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল হক, কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১৮ সালের মে মাসে কুলাউড়া-শাহবাজপুর রেলওয়ে পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু করে ভারতীয় রেলনির্মাণ কোম্পানী ‘কালিন্দি’। চুক্তিপত্র অনুযায়ী ২০২০ সালের মে মাসে কাজের পরিসমাপ্তি হবার কথা। কিন্তু কাজ শুরুর প্রায় ৩ বছরে মাত্র ২০-২৫ ভাগ কাজ সম্পন্ন হওয়ায় কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার শর্তে সর্বশেষ সময় বাড়িয়ে নেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু এরপরও অদ্যবধি প্রকল্পের অর্ধেক কাজও সম্পন্ন হয়নি।

সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জাইশাওয়ালের সাথে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

তবে পরিদর্শন সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, বড়লেখা ও কুলাউড়া রেললাইন নির্মাণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন বাংলাদেশে তার রুটিন ওয়ার্কের অংশ। পরিদর্শনকালে কাজের মারাত্মক ধীরগতি দেখে তিনি ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এবং পরবর্তীতে এসব বিষয়ে বিস্তারিত জানিয়ে দেয়া হবে মর্মে ব্যক্ত করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version