মোঃ আতাউর রহমান: নড়াইলের লোহাগড়ায় প্রাইভেটকারে ছাগল চুরি করে পালানোর সয়ম দুই চোরকে আটক করেছে স্থানীয়রা।
বুধবার (৪ জানুয়ারি) সকালে লোহাগড়া উপজেলার মাকড়াইল এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিজানুর ভূঁইয়ার ছেলে মেহেদী ভুইঁয়া (২৫) এবং লোহাগড়ার পার-মল্লিকপুর গ্রামের সলেমান শেখের ছেলে হেলাল শেখ (২৭)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে উপজেলার মাকড়াইল মোল্লা পাড়ায় মিলন নামে এক ব্যক্তির ছাগল নিয়ে প্রাইভেটকার তুলে নিয়ে পালাচ্ছিলো ২/৩ তিনজন। এ সময় স্থানীয় জনতা দেখতে পেয়ে প্রাইভেটকার আটকাতে গেলে চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে তাদের তাড়া করে মানিকগঞ্জ বাজার এলাকায় গাড়ি আটকায় স্থানীয়রা। ঘটনা বেগতিক দেখে গাড়ি রেখে চালক আলামিন নামে একজন পালিয়ে যায়।

এসময় উপস্থিত জনতা ও ছাগলের মালিক মিলন দুইচোরসহ প্রাইভেটকারটি আটকিয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোর মেহেদী ভূইঁয়া, হেলাল শেখ, চুরির ছাগল ও প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ,১৫-২৯১৯) আটক করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক দুই জনের বিরুদ্ধে মামলা পক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version