শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল ইঞ্জিন চালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ আলবি হাসান মুক্তাদির (২০) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে।

সোমবার (০২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার শেরপুর ইউনিয়নের লংগারপাড় নামক স্থানে ট্রলী ও মোটরসাইকেল মুখোমুখি এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলবি হাসান মুক্তাদির উপজেলার শেরপুর ইউনিয়নের পাচরুখি গ্ৰামের মোঃ মোখলেছুর রহমান বাদলের ছেলে বলে জানা গেছে।

জানা যায় দূর্ঘটনার পর ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে বলে জানায় তার স্বজনরা।
X

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version