ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুরে এক আম গাছে হঠাৎ করেই অসময়ে আমের মুকুল দেখা দিয়েছে।
উপজেলা সহবতপুর ইউনিয়নে চেচুয়াজানি গ্রামের আব্দুল কাদের খান(৬০) বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
সরেজমিন দেখা যায়, কাদের খানের বাড়িতে ১১ বছর পূর্বে একটি আমের চারা লাগিয়েছিল। গাছটিতে বিগত পাঁচ ছয় বছর পূর্ব হতেই নিয়মিত মুকুল ও ফল ধরছে। হঠাৎ করেই এই এবছর গত দু-তিন সপ্তাহ পূর্বে গাছের একাংশ, মুকুল দেখা যায় এবং তাতে গুটিও হয়েছে। পরবর্তীতে গত এক সপ্তাহ পূর্ব হতে পুরো গাছেই মুকুলে ছেয়ে গেছে।
আব্দুল কাদের খান জানান, আমার বাড়িতে কয়েকটি আমের চারা রয়েছে, এ আম গাছটি বেশ বড় হয়েছে। বয়স প্রায় ১১ বছর হবে। প্রতিবছর আমের সিজনে আমের মুকুল আসার কিছু পূর্বেই আগাম মুকুল আসে, আমার এই গাছটিতে। কিন্তু এই বছরই প্রথম আমি এই বারোমাসি আমের মত মুকুল দেখতে পাচ্ছি, আম গাছটিতে এখন মুকুল মুকুলে ছেয়ে যাচ্ছে। তীব্র এই শীত মৌসুমে আমের মুকুল কেমন থাকবে এবং এর ফলন কেমন হবে আল্লাহই ভালো জানেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস জানান, আবহাওয়া পরিবর্তন, আগাম জাত ও খাদ্য উপাদান বিশেষ করে C:N রেশিও মেইনটেইন হলে আগাম আম গাছের মুকুল আসতে পারে। তবে তীব্র শীত ও কুয়াশার কারণে মুকুল
ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি আরো জানান, এজন্য মুকুলে ফুল ফোটার আগেই ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং গাছের গোড়ায় পানি দিতে হবে। আগাম ফলনে কৃষক লাভবান হবেন।
ব্রেকিং নিউজ-
- তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : মির্জা ফখরুল
- কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
- জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধে ৩৮৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
- জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার
- সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত
- তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: সংস্কৃতিমন্ত্রী
- ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ চাই: ট্রাম্প
- ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
