চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার অতি দরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০দিনের কর্মসূচি চলমান রয়েছে।

শনিবার সকালে উপজেলা নির্বাহী আবুল হায়াত বেশ কিছু ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচি প্রকল্প পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে শ্যামপুর ইউনিয়ন ও শাহবাজপুর ইউনিয়নের কিছু প্রকল্পে কয়েকজন শ্রমিক উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়,
এছাড়া শিবগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য সরকার ৪০ দিনের কর্মসূচি প্রকল্প ঠিকভাবে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ সংস্কার হচ্ছে। এই পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেক কাঁচা রাস্তা সংস্কার হয়েছে।

কয়েকটি ইউনিয়নের জনসাধারণের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, এর আগে ৪০ দিনের কর্মসূচি হয়েছে কিন্তু তা আমরা ভালভাবে জানতে পারিনি, তবে এবার ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট সংস্কার লক্ষ্য করা যাচ্ছে এবং উল্লেখযোগ্য অতিদরিদ্র শ্রমিকরা কাজ করছে। আমরা দেখে খুব আনন্দিত হয়েছি।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, ৪০ দিনের কর্মসূচিতে অনিয়ম সহ্য করা হবে না। আমি অনেকগুলো ইউনিয়ন পরিদর্শন করেছি তবে যেখানে অনিয়ম পেয়েছি সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া সকল ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের কাজ সঠিকভাবে চলমান রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version