দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: নিখোঁজের দু’দিন পর এক বৃদ্ধের লাশ রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ঘটেছে।
ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন সত্তরোর্ধ্ব ব্যক্তিটি। ক্ষুধার তাড়নায় একটি বাড়িতে ঢুকে খাবার চান। বাড়ির লোকজন একটি থালায় ভাত ও তরকারি দেন। কিন্তু খাবার না খেয়েই তিনি চিরঘুমে চলে যান।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভূঁয়াই এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির ছবি ছড়িয়ে পড়লে তাঁর পরিচয় পাওয়া যায়।

মৃত ওই ব্যক্তির নাম রনো শীল। জুড়ীর ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামে তাঁর বাড়ি ছিল। ভিটামাটি বিক্রি করে দেওয়ায় তিনি পাশের বড়লেখা উপজেলার হরিপুর গ্রামে বোনের বাড়িতে থাকতেন। রনো মানসিক ভারসাম্যহীন ও চিরকুমার ছিলেন। ২০ ডিসেম্বর তিনি নিখোঁজ হন।

পুলিশ, এলাকাবাসী ও মৃত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রনো শীল কাউকে কিছু না বলে গত মঙ্গলবার বোনের বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর সেখানে ফেরেননি। তিনি জুড়ীর ভূঁয়াই এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তবে কেউ তাঁকে চিনতে পারেননি।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি বাড়িতে ঢুকে বলেন, ‘ক্ষুধা লেগেছে।’ পরে তাঁকে খাবার দেওয়া হলে তিনি থালা নিয়ে পাশের রেললাইনে চলে যান। কিন্তু তিনি থালা রেখে রেললাইনের পাশে ঘুমিয়ে পড়েন। তাঁকে ঘুমিয়ে থাকতে দেখে বিকেলে পথচারীরা ডাকাডাকি করলেও তিনি সাড়া দিচ্ছিলেন না। পরে স্থানীয়রা তাঁর কাছে গিয়ে দেখেন- তিনি মারা গেছেন।

এ সময় সেখানে হাজির হন স্থানীয় জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা। তাঁর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার আগে অনেকে মুঠোফোনে মৃত ব্যক্তির ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেন। ছবি দেখে আত্মীয়স্বজন তাঁকে শনাক্ত করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version