তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি ট্রাকের চাপায় আশরাফ আলী (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১১ টার দিতে পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মহেশপুর নামক স্থানে এ দুর্ঘটনা  ঘটে। আশরাফ আলী (৪৫) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বেতগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

 

স্থানীয়রা জানান, রংপুরের দিক থেকে মোটরসাইকেলযোগে আসা আশরাফ আলী মহেশপুর পৌঁছালে হঠাৎ ছিটকে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আশরাফ আলী নিহত হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, আশরাফ আলী ঘটনাস্থলে নিহত হয়। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version