দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজার-শমশেরনগর- চাতলাপুর চেকপোষ্ট (জেড-২০২২) সড়কের ৯ম কিলোমিটারে অবস্থিত কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট ব্রিজের পার্শ্বস্থ ধলাই নদীর পাড়ের মাটি ধসে যাওয়ায় জেলা সদরের সাথে সরাসরি কমলগঞ্জের সড়ক যোগাযোগ বন্ধ করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট ব্রীজের পার্শ্বস্থ ধলাই নদীর পাড়ের মাটি ধসে যাওয়ায় সকল ধরনের যানবাহন চলাচল না করার জন্য সড়ক ও জনপথ বিভাগ থেকে জরুরী বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শনিবার বিকেলে চৈত্রঘাট বাজার সংলগ্ন ব্রিটিশ আমলে নির্মিত ধলাই নদীর ব্রীজের দক্ষিণ পাশের বাঁধ ধসে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সড়ক ও জনপথ বিভাগ, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে প্রথমে চৈত্রঘাট ধলাই ব্রীজের এপ্রোচ মেরামত না হওয়া পর্যন্ত উক্ত ব্রীজ এপ্রোচ দিয়ে মালামালসহ ৫ টনের অধিক ভারী যানবাহন চলাচল না করার জন্য বলা হলেও শনিবার বিকাল সোয়া ৫টা থেকে সকল ধরনের যানবাহন চলাচল না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। কমলগঞ্জে চৈত্রঘাট ধলাই ব্রীজের ওপর সকল ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তির অনুলিপি বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো.জিয়া উদ্দিন শনিবার সন্ধ্যায় জানান, চৈত্রঘাট বাজার সংলগ্ন ব্রিটিশ আমলে নির্মিত ধলাই নদীর ব্রীজের দক্ষিণ পাশের বাঁধ ধসে বিশাল গর্ত সৃষ্টি হওয়ায় শনিবার বিকাল সোয়া ৫টা থেকে সকল ধরনের যানবাহন চলাচল না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানান। তিনি বলেন, দ্রুত মেরামতের কাজ চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version