রুহুল আমিন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাস্টারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ১৪ ডিসেম্বর (বুধবার) দুপুরে মোটরসাইকেলের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষে হাফেজ আব্দুল্লাহ (১৬)নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত হাফেজ আব্দুল্লাহ (১৬) গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার আব্দুল আজিজের বড় ছেলে। তিনি শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের বন্দে আলী মুন্সি বাড়ি আহলে সুফ্ফা মাদ্রাসায় কিতাব খানার ছাত্র ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান- মাস্টার বাড়ি এলাকায় মহাসড়কের স্পিডব্রেকার দিয়ে ইউর্টান করার সময় ময়মনসিংহ থেকে দ্রুত ঢাকাগামী অজ্ঞাত কাভার্ডভ্যান মোটরসাইকেল এর সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়।

নিহতের চাচা নজরুল ইসলাম জানান-বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে মাদ্রাসায় বেতন দিতে বাড়ি থেকে বের হয় হাফেজ আব্দুল্লাহ(১৬)। বেতনের টাকা জমা দিয়ে ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়িতে মোটরসাইকেল নিয়ে পার হওয়ার সময় ঢাকা গামী দ্রুত গতির অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দেয়৷ এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় হাফেজ আব্দুল্লাহ।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার জানান-খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। এ ঘটনায় গাড়িটি আটক করা সম্ভব হয়নি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version