দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৫ বছর থেকে নিখোঁজ থাকা আমেনা বেগম নামে ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে জুড়ী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আমেনা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রায় ৫ বছর ধরে নিখোঁজ ছিল পঞ্চগড় জেলার সন্তান, মানসিক ভারসাম্যহীন ওই নারী। অস্বাভাবিক অবস্থায় আমেনা বেগমকে উদ্ধার করে পুলিশ প্রটেকশনে জুড়ী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমেনা বেগমের সাথে কথা বলে তার পরিবারের ঠিকানা ও মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়। পরিবারের সাথে যোগাযোগ করে তাকে তার অবিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

পাঁচ বছর পর স্বামী তাঁর স্ত্রীকে ও সন্তান তার মা কে ফিরে পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আমেনা বেগমের পরিবার জুড়ী থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই পুলিশের লক্ষ। আমাদের সামান্য সহযোগিতায় সন্তান তার মাকে ফিরে পেল। আমাদের এই মহৎ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকতে চায় সব সময়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version