ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতাঃ
টাঙ্গাইলের নাগরপুরের কৃতিসন্তান বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব নাগরপুর ও দেলদুয়ার উপজেলার কর্মরত গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ব্যারিস্টারের নিজ বাস ভবনে এ অনুষ্ঠিত হয়।
নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার রেজা-ই-রাকিব।
এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিয়াটুডে গ্রপের বাংলাদেশ ইনচার্জ শহিদুল হাসান খোকন, চ্যানেল ২৪ এর ডিজিটাল ডিপার্টমেন্টের এডিটর রাজিব খান, দৈনিক যায় যায় দিনের স্টাফ রিপোর্টার মো. জোবায়েদ মল্লিক বুলবুল, যমুনা টিভি স্টাফ রিপোর্টার শামীম আল মামুন সহ টাঙ্গাইল,নাগরপুর ও দেলদুয়ার উপজেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।



