বগুড়ার ধুনট ও আদমদীঘি উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে তারা মারা যায়। তারা হলো ধুনট উপজেলার নিমগাছি গ্রামের মোস্তাফিজার রহমানের এক বছর বয়সী মেয়ে মারিয়া খাতুন ও আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের আব্দুল মোমিনের চার বছরের ছেলে আমির হোসেন।
এ ঘটনায় দুই থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোনিতা নাছরিন জানান, মারিয়া খাতুনকে বাড়ির উঠোনে খেলতে দিয়ে তার পরিবারের লোকজন গৃহস্থালির কাজ করছিলেন। পরে বাড়ির লোকজন খোঁজাখুজি করে বাড়ির পাশের খালের পানি থেকে মারিয়ার মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, সকলের অগোচরে মারিয়া হামাগুড়ি দিয়ে ওদিকে চলে যায়। তারপর খালে গড়িয়ে পড়ে ডুবে যায়।
প্রায় একই সময় মারা যায় আমির হোসেন।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, আমির অন্য শিশুদের সাথে বাড়ির উঠানে খেলা করার একপর্যায়ে নিখোঁজ হয়। স্বজনরা খোঁজাখুঁজি করে বাড়ির পাশের ডোবার পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে। তাকে আদমদীঘি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রেকিং নিউজ-
- পশ্চিমাঞ্চলে মৃদু তাপ প্রবাহের সম্ভাবনা, বাড়তে পারে সারাদেশের তাপমাত্রা
- ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চেয়েছেন: ট্রাম্প
- চাঁদের পথে নাসার ঐতিহাসিক মহাকাশযাত্রা শুরু
- সারা দেশে অবৈধ মজুদকৃত ৩,৭২,৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার
- গাইবান্ধায় জ্বালানি সংকটে স্থবির চরাঞ্চলের কৃষিকাজ
- পূর্ব শত্রুতার জেরে হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার
- পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, ‘রিট’ এর দোহাই দিয়ে অবৈধ ইটভাটা
- মোহনগঞ্জে প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার হাজার হাজার ইট তুলে বিক্রির অভিযোগ