রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলার উস্কানি ও পরিকল্পনার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে পল্টন থানায় গত ৮ তারিখে করা মামলায় ওনাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের ওপর বর্বরোচিত হামলা, জানমালের ক্ষতি- এসব অপরাধের  উসকানিদাতা এবং পরিকল্পনাকারী ছিলেন ওনারা।

ডিবি প্রধান আরও বলেন আরও কেউ যদি এরকম অপরাধ করে তারাও আমাদের নজরদারিতে থাকবে এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো।

জানা গেছে, আট ঘণ্টারও বেশি সময় আটকের পর নিয়ম অনুযায়ী বিএনপির দুই নেতাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তারা এখন পল্টন থানা হেফাজতে আছেন।  তাদের হাজির করা হবে আদালতে।

বিএনপি নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করে পুলিশ।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version