পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর সোনাগাজীর একটি পোল্ট্রি খামারে ৮০০ ব্রয়লার মুরগি মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামার মালিক নজরুল ইসলাম পলাশ। ১৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের খুরশিদ আলম ভূঞার বাড়ির খামারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামার মালিক ও এলাকাবাসী জানায়, নজরুল ইসলাম পলাশ গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন করে আসছেন। গত দুই দিন বুধ ও বৃহস্পতিবার প্রচণ্ড গরমের মধ্য ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো এলাকা। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিদ্যুতের জন্য বার বার ফোন দিয়েও কোনো সাড়া পাননি ওই খামার মালিক। মারা যাওয়া প্রতিটি মুরগি প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের। বিকেল ৩টার দিকে মুরগিগুলো চোখের সামনে একে একে মারা যায়। স্থানীয় গ্রামবাসীরা জানান, পলাশ নতুন খামারি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য ব্রয়লার পালনে আগ্রহী হয়ে ওঠেন খামার মালিক তিনি। তার অনেক স্বপ্ন ছিল মুরগি পালনে। কিন্তু আজ তার স্বপ্ন শেষ হয়ে গেল। ক্ষতিগ্রস্ত খামার মালিক নজরুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্ধিত মূল্যে পোল্ট্রি খাদ্য খাইয়ে লাভের আশায় মুরগিগুলো খামারে লালন-পালন করেছি। কিন্তু প্রচণ্ড গরমে ভয়াবহ লোডশেডিংয়ে তার ৮০০ মুরগি মারা যায়। এতে তার অপূরণীয় ক্ষতি হয়েছে। সামনের দিকে খামারটি পরিচালনা নিয়ে চোখে ঘোর অন্ধকার দেখছেন। এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী সনৎ কুমার ঘোষ বলেন, গত দুই-তিন দিন যাবত জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফেল করেছিল। প্রচণ্ড গরমের মধ্যে চাহিদার তুলনায় ৪৪ শতাংশ বিদ্যুৎ পেয়েছি। এছাড়া ৩৩ কেভি ভোল্টেজের মধ্যে দশ কেভি ভোল্টেজে নেমে যায়। যার ফলে চাহিদা মোতাবেক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version