মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানে টিলা ধসে চার নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একজন। শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার ফিনলে টি কোম্পানির লাখাই চা বাগানে এই দুর্ঘটনা ঘটে। আহত একজনকে শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফিনলে টি কোম্পানির লাখাই চা বাগানের জিএম সাদেক আহমেদ বলেন, ‘ঘর লেপার জন্য চা বাগানের পাহাড়ে মাটি আনতে গিয়েছিলেন তারা। এ সময় টিলা ধসে পড়ে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।’

শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেদওয়ান আহসানুল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই চার নারীর মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালে আছে।মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী বলেন, ‘টিলা ধসে চার শ্রমিকের মৃত্যুর বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version