ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ার পথে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১২ আগস্ট) সকালে রাজধানীর গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। সোয়া ৮টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতু পার হয়।প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে, গত ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সেদিন পদ্মা নিজে টোল দিয়ে সেতু পাড়ি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর গত ৪ জুলাই পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া সফর করেন তিনি। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পতুল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version