মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া জেলা বিএনপি। ৩১ শে জুলাই-২০২২ ইং, রবিবার বিকেলে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। প্রধান অতিথি আমান উল্লাহ আমান বলেন, শেখ হাসিনার অধীনে দেশে আর নির্বাচন করতে দেয়া হবে না। নির্দলীয় নিরোপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপির নির্বাচনে অংশ গ্রহন করবে না। গণতন্ত্র পুণরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এক দফার আন্দোলনে ডাক আসছে। দেশের জনগণের প্রতি সরকারের কোনা নজর নেই। লাগামহীন নিত্য প্রযোজনীয় দ্রব্য সামগ্রী মূল্যে বৃদ্ধি করে জনগণের ভোগান্তি সৃষ্ঠি করেছে। জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজি রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, মিসেস লাভলী রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, আহসানুল হক তৈয়ব জাকির, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, শহীদ-উন-নবী সালাম, মাফতুন আহমেদ খান রুবেল, এনামুল কাদির এনাম, আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি মহিত তালুকদার, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ জহুরুল ইসলাম, সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. আশিক ইকবাল মাহমুদ স্বাধীন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, ড্যাব বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা, ইউনুছ আলী, জিয়া পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলী, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি সাজ্জাদুজামান সিরাজ জয়, জেলা মৎসজীবী দলের আহবায়ক ময়নূল হক বকুল, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দীকি রিগ্যানসহ আরো অনেকে।
ব্রেকিং নিউজ-
- সংসদকে প্রাণবন্ত রাখার আশা সংসদ সদস্যদের
- বিদেশে পাচার ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার
- কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী
- শিক্ষার্থী নিহতের ঘটনায় বগুলাগাড়ীতে মানববন্ধন
- নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ: প্রশাসনের ভূমিকা রহস্যজনক
- কুলাউড়ায় ক্ষেতের জমির পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
- খোর্শেদের পরিক্ষা মূলক হলুদ তরমুজ চাষে সফল উদ্যোক্তা
- র্যাবের উপস্থিতি টের পেয়ে গাঁজাবোঝাই অটো ফেলে পালালো কারবারি
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপির নির্বাচনে অংশ গ্রহন করবে না,বগুড়ায় আমান
আপনি যা যা মিস করেছেন
© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
