সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের তরঙ্গিয়া কৃষ্ণতলা গ্রামে পানিতে ডুবে রুমা আক্তার (৮) ও মারিয়া আক্তার (৮) নামের দুই শিশু মারা গেছে। নিহত রুমা আক্তার তরংগীয়া কৃষ্ণতলা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ও মারিয়া আক্তার একই গ্রামের শফিক মিয়ার মেয়ে। নিহতরা মামাতো ফুফাতো বোন। স্থানীয় ইউপি সদস্য আহমদ আলী ও নিহতের দাদা আলী হোসেন জানান, পরিবারের সবার অগোচরে রোববার বিকেলে দুইবোন বাড়ির পাশে আবু হানিফার পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজতে বের হয় পরে পুকুরের পাড়ে তাদের জামা প্যান্ট দেখে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে পুকুরের তলদেশ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহত রুমা স্থানীয় ব্রাক স্কুলে পড়া লেখা করতো। ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মিলন মিয়া বলেন পুকুরে গোসল করতে নেমে দুই বোন পানিতে ডুবে মারা যায়। নিহতের লাশ পরিবারের কাছে রয়েছে। ঘটনা বিশ্বম্ভপুর থানা পুলিশকে জানানো হয়েছে।
ব্রেকিং নিউজ-
- সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের
- হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
- দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে
- এবার বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল
- স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর
- সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা
- হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
- প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
