বাবুল হোসেনঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিকী নির্বাচনে দৈনিক আমার সংবাদের পাঁচবিবি প্রতিনিধি এস এম রহুল আমীন সভাপতি ও দৈনিক মানবকন্ঠের পাঁচবিবি প্রতিনিধি আল-কারিয়া চৌধুরী সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল শেখ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার বেলা ১২ টায় পাঁচবিবি উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি দৈনিক বজ্রশক্তি পত্রিকার নিজস্ব প্রতিনিধি আসাদুজ্জামান মুকুল দৈনিক দেশের পত্র পত্রিকার জেলা প্রতিনিধি আবু তাহের দৈনিক সকালের সময় পত্রিকার পাঁচবিবি প্রতিনিধি আব্দুল হাসিব দৈনিক তৃতীয়মাত্রা পত্রিকার পাঁচবিবি প্রতিনিধি বদরুদ্দোজাহা সবুজ সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন খায়রুজ্জামান চৌধুরী, গোলাম সাইদুর রহমান, আল-জাবির, হারুনুর রশিদ শফিকুল ইসলাম ওমর ফারুক ও খলিলুর রহমান।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে এমকেসিএম সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রশ্নফাঁস, নবম শ্রেণির গণিত পরীক্ষা স্থগিত
- প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু
- জাতীয় ঐক্যের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির
- বিজয়ের ভোরে এক কাতারে নেত্রকোনা: ১লা ডিসেম্বর হচ্ছে ‘বিজয় ম্যারাথন’
- ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও মিলেছে গ্যাস, দৈনিক পাওয়া যাবে ১৫ মিলিয়ন ঘনফুট
- সীমান্ত থেকে শহর: নাশকতা ঠেকাতে সতর্ক বিএনপি-জামায়াত-এনসিপি ও সাধারণ মানুষ
- গোপালগঞ্জে বন্ধ করা হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের পৌনে দুই লাখ অ্যাকাউন্ট
- নয়াপল্টনে ১ ডিসেম্বর বিএনপির বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ




