আত্মমানবতার সেবায় মানবিক পুলিশিং’র জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের নায়েক সফি আহমেদ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবায় ভূষিত হয়েছেন। চলতি বছরের ২৩ জানুয়ারি রাজারবাগে অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে পুলিশ কমিশনার মহোদয়ের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এদিকে, আজ বুধবার(২৭জুলাই) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) কমিশনার মোঃ নিশারুল আরিফ পিপিএম পদক পড়িয়ে দেন নায়েক মো.সফি আহমেদ পিপিএম-কে। এসময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ কামরুল আমিন। প্রসঙ্গত, সফি কুলাউড়া উপজেলার পৌর এলাকার চাতলগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত মো. ইদ্রিস আলীর ছেলে। জানা যায়, করোনা মহামারী কালীন সময়ে অসুস্থদের চিকিৎসা সেবা, হাসপাতালে স্থানান্তর, এসএমপির ঊর্ধ্বতন অফিসারদের সার্বিক দিকনির্দেশনায় মানবিক পুলিশিং কার্যক্রমে সরবরাহকৃত ত্রাণ সামগ্রী এবং সিলেট মহানগরীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আর্থিক কল্যাণ-সাহায্য সমূহ মানবিক টিম সিলেট ‘বীর হিরো ও মানবিক টিম সিলেট’ সংগঠনের মাধ্যমে দরিদ্র-অসহায়দের ত্রাণ ও খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়া, করোনা আক্রান্তদের প্লাজমা সেল সরবরাহ করা, বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেন নায়েক সফি আহমেদ। পুলিশ পরিবারের ঊর্ধ্বতন সকল সদস্য, সিনিয়র সহকর্মী ও সকল নাগরিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সফি আহমেদ পিপিএম বলেন, এই পদক আমার জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে। এই পদক আমাকে অতীতের যেকোনো সময়ের চেয়েও বেশি কাজ করার উৎসাহ জাগবে।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার ও ৩ মাদকসেবীর সাজা
- ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: খালিয়াজুরীতে কলা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
- নেত্রকোনায় পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ; ট্রাকসহ আটক ২
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন



