টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়, আজ বৃহস্পতিবার সকালে সারা দেশে একযোগে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদের মাঝে ঘর বিতরণ উদ্বোধন করেন। ২য় পর্যায়ে উপজেলার দরিদ্র গৃহহীনের মাঝে এ পর্যন্ত মোট ২৭ টি ঘর মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এর মধ্যে আজ ৫টি ঘর হস্তান্তর করা হয়। উল্লেখ্য ২২টি ঘর ইতিপূর্বে হস্তান্তর করা হয়েছিল। ২১ জুলাই বৃহস্পতিবার সকালে নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই সময় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, ইউপি সদস্যগণ ও গৃহহীন দরিদ্র ঘর গ্রহীতাগণ।
ব্রেকিং নিউজ
- মদনে ইয়াবাসহ তরুণ গ্রেফতার, পালিয়েছে সাদ্দাম
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ‘বিএনপি নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’
- জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ
- জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী



