মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬,২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ-হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে ভূমিহীন-গৃহহীন পরিবারকে আগামীকাল বৃহস্পতিবার উপজেলার ৮টি ইউনিয়নে ১০৪জন পরিবারকে জমিসহ গৃহ-হস্তান্তরের দলিল প্রদান করা হবে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন, পাঁচবিবি, জয়পুরহাটের আয়োজনে নির্বাহী কর্মকর্তার অফিসকক্ষে প্রেস ব্রিফিং-এ এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ সেফা সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ
ব্রেকিং নিউজ
- প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু
- জাতীয় ঐক্যের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির
- বিজয়ের ভোরে এক কাতারে নেত্রকোনা: ১লা ডিসেম্বর হচ্ছে ‘বিজয় ম্যারাথন’
- ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও মিলেছে গ্যাস, দৈনিক পাওয়া যাবে ১৫ মিলিয়ন ঘনফুট
- সীমান্ত থেকে শহর: নাশকতা ঠেকাতে সতর্ক বিএনপি-জামায়াত-এনসিপি ও সাধারণ মানুষ
- গোপালগঞ্জে বন্ধ করা হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের পৌনে দুই লাখ অ্যাকাউন্ট
- নয়াপল্টনে ১ ডিসেম্বর বিএনপির বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ
- আতঙ্কের জনপদ পূর্বধলা: স্লোগান থেকে রক্তপাত, আগুনে পুড়ল ১০ বাড়ি-প্রতিষ্ঠান




