মোর্শেদ মামুন, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম। রবিবার (১৭ জুলাই) দুপুরে অনুষদীয় ডিনের কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

তিনি সদ্যবিদায়ী ডিন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিনের স্থলাভিষিক্ত হয়েছেন। এছাড়া অনুষ্ঠানে অনুষদের অবসরপ্রাপ্ত উপ-রেজিস্ট্রার মো. কায়সার আহমদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে. এম. শরফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. রুহুল আমিন, অধ্যাপক ড. মো. মিজানূর রহমান, অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান শেখ, অধ্যাপক ড. মো. আলীনূর রহমান, অধ্যাপক ড. মো. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. মো. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. ধনঞ্জয় কুমারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার জায়গাটা সবচেয়ে বেশি দুর্বল। এই ক্ষেত্রটিকে উর্বর করে তুলতে শিক্ষক-শিক্ষার্থীদের আগ্রহী হতে হবে। অনুষদকে গবষণাসহ সকল ক্ষেত্রে সামনে এগিয় নিতে আমি সর্বাত্মক চেষ্টা করবো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version