পদ্মা সেতুতে রেললাইন স্থাপন কাজের জন্য সেতু কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেয়েছে রেল কর্তৃপক্ষ। যার প্রেক্ষিতে, সেতুর প্রথম তলায় রেলপথ বাসানোর স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্টরা। সকালে মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জজিরা পর্যন্ত পুরো সেতুর রেলপথের অংশ পরিদর্শন করে সেতু ও রেল কর্তৃপক্ষের যৌথ পরিদর্শক দল।

দ্বিতল পদ্মা সেতুর উপরে সড়কপথের পর এখন বাকি নিচতলার রেলপথের কাজ। রেলপথ স্থাপনের কাজও অচিরেই শুরু হতে যাচ্ছে।  পদ্মাসেতু কর্তৃপক্ষ রোববার রেল কর্তৃপক্ষকে কাজের অনুমতি দেয়ায়, সকালে মাওয়া থেকে জাজিরা পর্যন্ত পুরো সেতুর রেলপথ অংশ পরিদর্শন করে সেতু ও রেল বিভাগের যৌথ পরিদর্শক দল। এসময় সেতুর ভাইব্রেশনের মাত্রা, রেলপথ স্থাপনের অবস্থাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন তারা।

পরে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, রেল কর্তৃপক্ষকে কাজের জন্য অনুমতি দেয়া হয়েছে।

এদিকে, রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙা সেকশনের প্রকল্প ব্যাবস্থাপক-১ বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানান,প্রাথমিক পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে। কারিগরি খুটিনাটি পর্যবেক্ষণ করেই মূল কাজ শুরু করা হবে।রেলপথ স্থাপনের পর ২০২৩ সালে জুন নাগাদ পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল শুরু আশা প্রকল্প সংশ্লিষ্টদের।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version