মোঃ মহিবুল ইসলাম, বরগুনাঃ
বর্তমান সময়ে প্রায় প্রতিদিনই ধর্ষণের মত ঘৃণ্য ঘটনার প্রসঙ্গ উঠে আসে খবরের শিরোনামে। যত দিন যাচ্ছে ততই কার্যত বেড়ে চলেছে এই ঘটনা।ঠিক সেইরকমই এক হাড়হিম করা ঘটনা এবার সামনে এল। জানা গিয়েছে, বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের দশম শ্রেণীর ছাত্রীকে ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণের অভিযোগ পাওয়া যায়।

কিশোরীর বাবা বলেন, আমার পাড়া প্রতিবেশী মৃত মোঃ মোশারফ চৌকিদারের ছেলে মোঃ নাসির চৌকিদার দীর্ঘদিন যাবত আমার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময় যৌন হয়রানি ও নানানভাবে কু প্রস্তাব দিয়ে আসতো।

আমার মেয়ে রাজি না হওয়া একদিন আমার মেয়ে গোসল করতে গেলে জামা কাপড় পরিবর্তন করার সময় নাসির তার মোবাইল দিয়ে গোপনে ভিডিও ধারণ করে।

অশ্লীল ভিডিও ছবি দেখিয়ে আমার মেয়েকে প্রায়ই বিভিন্ন জায়গায় ও নাসিরের আত্মীয়-স্বজনের বাসায় নিয়ে ধর্ষণ করে।

কিছুদিন আগে নাসির নিজ বাসায় তার মার কথা বলে ডেকে নিয়ে আমার কিশোরী মেয়ের নগ্ন ভিডিও মেয়েকে দেখায় আরো বলে, এই ভিডিও ভাইরাল করে দেবো বলে ভয় ভীতি দেখায় আমার নাবালিকা মেয়েকে জিম্মি করে ঐদিন নাসিরের বাসায় বসে আমার মেয়েকে ধর্ষণ করে।

আমার মেয়ে উপায়ান্তর না পেয়ে তার মায়ের কাছে বিষয়টি বলে। এলাকায় জানাজানি হলে মোঃ নাসির চৌকিদারের চাচা সরোয়ার আমাকে খুন গুমের হুমকি দিয়ে থাকে।

বর্তমানে তিনি বরগুনা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের ট্রেইনার হিসাবে কর্মরত আছেন। এ বিষয়ে আমি উপায়ান্ত না পেয়ে গতকাল বরগুনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মোহাম্মদ নাসির ও জাফর প্যাদাকে আসামি করে মামলা দায়ের করি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version