জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপি একটি পতিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৫ জুলাই) এক বিবৃতিতে গণমাধ্যমে প্রচারিত বিএনপি মহাসচিবের বিভ্রান্তিকর এবং দুরভিসন্ধিমূলক বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন। কাদের বলেন, বিএনপি নেতাদের আন্দোলনের ডাকে জনগণ কখনোই সাড়া দেয়নি, তারপরও বিএনপি নেতৃবৃন্দ দিবাস্বপ্নের ঘোরে আচ্ছন্ন হয়ে আছে। তারা জনকল্যাণকর রাজনীতির পথ পরিহার করে সব সময় ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের পাঁয়তারা করে আসছে।

বিএনপি কখনই জনগণকে ক্ষমতার উৎস মনে করে না, বরং তারা তাদের রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থে জনগণকে বিভ্রান্ত করার মধ্যদিয়ে ষড়যন্ত্র বাস্তবায়নে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।এদেশে ফ্যাসিবাদী শাসন ও রাজনীতির প্রতিভূই হচ্ছে বিএনপি। হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ ও অসাংবিধানিক রাষ্ট্র ক্ষমতা দখলকারী স্বৈরাচার জিয়াউর রহমানের হাত ধরেই এদেশে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয় বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে তার উত্তরসূরী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান প্রত্যক্ষ মদদে একুশে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালায়।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version