মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ বুধবার বেলা ১২ টার দিকে বরগুনা জেলার তালতলী উপজেলায় অবস্থিত শুভ সন্ধ্যার সিবিচে নিখোঁজ দুইজনের মধ্যে নূর আখতার জুই’র (১৭) লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। অপরদিকে এখনো নিখোঁজ রয়েছে এনএসআই সদস্য মোস্তফা কাদের। তিনি জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে কিছুদিন পূর্বে বরগুনায় যোগদান করলে জেলার তালতলী উপজেলায় পোস্টিং দেয়া হয়। ওই কর্মকর্তা তার স্ত্রী, দুই সন্তান ও স্ত্রী’র বড় বোনের মেয়ে গোসল করতে নামলে পানির স্রোতে তলিয়ে যায়। স্ত্রী সেলিনা শিকদার, ছেলে আব্দুল করিম (১৬), মাহাথির মোহাম্মদকে (৯) আগেই উদ্ধার করা হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিস ও যুব রেড ক্রিসেন্ট এর তালতলী ইউনিট উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ব্রেকিং নিউজ
- গণেশ্বরী নদীর কাঠের ব্রিজ বন্যায় বিলীন, দুর্ভোগে হাজারো মানুষ
- নেত্রকোনার সীমান্তে পুলিশের অভিযান: ৪০ বোতল মদসহ আটক ২
- মগড়া নদীর পাড়ে কিশোরীকে ধর্ষণ, গৌরীপুর থেকে মূল হোতা গ্রেপ্তার
- জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
- গুজব ছড়িয়ে সালিশের নামে অমানবিক শাস্তি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- বারহাট্টায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ
- বিরিশিরিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
- হত্যা না আত্মহত্যা? নেত্রকোনায় ওয়ালটন শোরুম কর্মচারীর লাশ উদ্ধার



