জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে পানিতে ডুবে রাকিব হাসান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাকিব হাসান উপজেলার বিনাই পাঁচখুপী গ্রামের জালাল উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় নিজ বাড়ী সংলগ্ন পুকুরে শিশুটি খেলতে খেলতে পানিতে পড়ে যায়। এ সময় বাবা বাড়ীতে ছিলেন না আর মা বাড়ীর কাজে ব্যস্ত ছিল। পরে তাকে না পেয়ে আশেপাশে খোঁজাখুজির পর শিশুটির লাশ পুকুরের ভাসতে দেখে মা নিজেই লাশটি পানি থেকে তুলে নিয়ে আসেন এবং কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় অন্যান্য প্রতিবেশিরাও ঘটনাস্থলে উপস্থিত হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানী বলেন, যেহেতু পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বিষয়টি আমরা অবগত আছি। স্থানীয় চেয়ারম্যান দায়িত্ব নিয়ে নিহত শিশুটিকে দাফনের ব্যবস্থা করেছেন।
ব্রেকিং নিউজ
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর
- জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- গাইবান্ধায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেপ্তার- ৫
- সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা
- নাকের ভেতরে অপারেশনে মিললো বাঁশের দুটি টুকরো
- জাতিসংঘের মঞ্চে শিবগঞ্জের সাইমুম পারভেজ, অভিন্ন পানির ন্যায্য অধিকারে বাংলাদেশের বার্তা




