পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর পরশুরামে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (৯জুলাই) সকালে পরশুরাম মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াই অংপ্রু মারমা। পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরশুরাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতীম দেব নাথ, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নুরুজ্জামান ভুট্টো, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভূঁইয়া ও চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন ভুঞ্জাসহ প্রমুখ। পবিত্র ঈদুল আযহা ২০২২ উপলক্ষে পরশুরামে কর্মরত ২৮জন গ্রাম পুলিশ সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
ব্রেকিং নিউজ
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
- শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার : তথ্যমন্ত্রী
- সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে পোশাক খাতের মতো প্রণোদনার পরিকল্পনা সরকারের
- দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা
- জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা
- নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী



